প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৭:১২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৩:৫৬ এ.এম
জয়পুরহাটে খাল রক্ষণাবেক্ষণ কার্যক্রম উদ্বোধন
![]()
[caption id="attachment_599" align="alignnone" width="300"]
অবৈধ জ্বালানি মজুদে গণমাধ্যমকে সক্রিয় হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী আব্দুল বারীর।[/caption]
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কানোমনা–হারাবতী খালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১২টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার আওতায় ‘সেচ ও নিষ্কাশন (ড্রেনেজ) কাঠামো’ উপপ্রকল্পের অধীনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, খাল খনন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম-মোয়াজ্জিনদের ভাতা, খাল খনন ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন।
তিনি বলেন, সম্প্রতি এ অঞ্চলে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। একই সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট থাকলেও দেশে তেলের দাম সহনীয় রাখা হয়েছে। তবে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছে বলে অভিযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, কেউ কেউ গোয়ালঘরে মাটির নিচে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল মজুদ করছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে গণমাধ্যমকে আরও ব্যাপকভাবে প্রচার চালানোর আহ্বান জানান তিনি। তাঁর মতে, সচেতনতা বৃদ্ধি পেলে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব।
এলজিইডি সূত্রে জানা গেছে, খালটির সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫