dailysuprovat
৫ অগাস্ট ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে সিরিজ সেরা হিসেবে সিরাজকেই কেন বেছে নিতে চেয়েছিলেন ম্যাককালাম?

ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস পঞ্চম টেস্ট জয়ে সিরিজ ২-২ এ সমতায় শেষ করল ভারত। আর ঠিক এই নাটকীয় ম্যাচের শেষভাগেই ঘটে গেল আরেক চমক—সিরিজ সেরা নিয়ে শেষ মুহূর্তে মত বদলালেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম!

প্রথমে ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে বেছে নিয়েছিলেন তিনি। পাঁচ ম্যাচে ৭৫৪ রান করা গিল ছিলেন পুরস্কার জয়ের দৌড়ে অগ্রগামী। উপস্থাপক মাইক অ্যাথারটন পর্যন্ত তৈরি ছিলেন গিলের সাক্ষাৎকারের জন্য। তবে শেষ দিন সকালে মোহাম্মদ সিরাজ বদলে দিলেন দৃশ্যপট।

ক্রিকবাজে বিশ্লেষণে দিনেশ কার্তিক বললেন, ‘চতুর্থ দিন ম্যাচ শেষ হলে গিলই হতেন সিরিজ সেরা। ম্যাককালামও সেটাই বলেছিলেন। তবে মাত্র ৩০-৪০ মিনিটে তার ভাবনায় পরিবর্তন আসে। সিরাজ যে আগুনে স্পেল উপহার দিলেন, তাতেই মন গলেছে ম্যাককালামের।’

সিরিজের শেষ ইনিংসে ৫ উইকেট তুলে নেন সিরাজ। বুমরাহ না থাকায় বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন তিনি। ইংল্যান্ডের শেষের প্রতিরোধ ভেঙে দিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন ভারতকে।

ম্যাচশেষে স্কাই স্পোর্টসকে ম্যাককালাম বলেন, ‘ওর (সিরাজের) বল হাতে যে আগ্রাসী মানসিকতা, সেটা দেখতে চায় সবাই। এই স্পেলটা সিরিজটাই ঘুরিয়ে দিয়েছে।’

ইংল্যান্ডে দুই দলের কোচরাই দেন সিরিজ সেরার ভোট। ম্যাককালাম গিলের পক্ষে ভোট দিয়েছিলেন, গৌতম গম্ভীর ভোট দেন হ্যারি ব্রুকের পক্ষে। তবে ম্যাচ শেষে ম্যাককালামের মন যেন পড়ে থাকল সিরাজের কাছে।

দিনেশ কার্তিক যোগ করেন, ‘সিরাজ এই সিরিজে বারবার প্রমাণ করেছে, দল যখন বিপদে, তখন সে সামনে আসে। যেদিন বুমরাহ খেলেননি, সেদিন ম্যাচ জিতেছে ভারত। এটা বুমরাহর প্রতি অসম্মান নয়, বরং সিরাজ কীভাবে দায়িত্ব নেয়, তার উদাহরণ।’

শেষ কথা? সিরিজে ব্যাট-বলের রোমাঞ্চ ছিল তুঙ্গে। তবে সিরাজের স্পেলই বোধহয় সিরিজের সবচেয়ে বড় মোড় পরিবর্তনের গল্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০