Monjurul Alam
১৮ জানুয়ারী ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আছরাঙ্গা দিঘিতে অতিথি পাখির কলরবে মুখরিত প্রকৃতি

 

এম রাসেল আহমেদ, জয়পুরহাট :
শীত মৌসুম এলেই অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে আছরাঙ্গা দিঘি। বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমনে দিঘিপাড় এখন প্রাণচঞ্চল ও মনোরম।
স্থানীয়রা জানান, প্রতি বছর শীতের শুরুতে উত্তর এশিয়া ও সাইবেরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে অতিথি পাখিরা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসে। দিঘির স্বচ্ছ পানি, পর্যাপ্ত খাবার এবং তুলনামূলক শান্ত পরিবেশ অতিথি পাখিদের আকর্ষণ করে।
ভোরের আলো ফুটতেই দিঘির পানিতে ভেসে বেড়াতে দেখা যায় পাতিহাঁস, জলময়ূর, সরালি হাঁসসহ নানা জাতের অতিথি পাখি। পাখিদের কিচিরমিচির শব্দে প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে।

স্থানীয় পাখি প্রেমি শামীমা আক্তার বলেন,
“শীত এলেই আমরা দিঘিতে নানা রঙের পাখি দেখতে পাই। পরিবার নিয়ে সকালে এসে পাখি দেখা এখন আমাদের একধরনের বিনোদন।”
তবে দুঃখজনক হলেও সত্য, কিছু অসচেতন মানুষের কারণে অতিথি পাখির নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। মাঝে মাঝে শিকারিদের উৎপাত ও শব্দদূষণের কারণে পাখিরা আতঙ্কিত হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

আছরাঙ্গা দিঘি সংরক্ষণ ও অতিথি পাখি রক্ষার বিষয়ে ক্ষেতলাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.পলাশ চন্দ্র বলেন,“আমরা আছরাঙ্গা দিঘিকে এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করেছি। শীতকালীন অতিথি পাখিদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পরিবেশ সেবী সংগঠনগুলোর সঙ্গে সমন্বিত কার্যক্রম চলমান আছে।

প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি, পরিবেশ কর্মী এম রাসেল আহমেদ বলেন, ” দিঘি এলাকায় শিকার, অবৈধ মাছধরা ও দূষণ রোধে নিয়মিত তদারকি করা হচ্ছে। আমরা স্থানীয়দেরও উৎসাহিত করছি, যেন তারা পাখিদের প্রতি সংবেদনশীল থাকে এবং প্রকৃতিকে রক্ষা করতে সহায়তা করে।”

তিনি আরও বলেন,“আমরা চাই আছরাঙ্গা দিঘি যেন শুধু পর্যটনকেন্দ্র নয়, বরং একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে অতিথি পাখির জন্য। শীতকালীন পর্যবেক্ষণ চালানো হবে, এবং যে কেউ দিঘির পরিবেশ নষ্ট করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিবেশ সচেতনরা মনে করেন, অতিথি পাখি ও তাদের আবাসস্থল রক্ষায় স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো এবং জনসচেতনতা সৃষ্টিই সবচেয়ে বড় চাবিকাঠি। শীতের এই মৌসুমে আছরাঙ্গা দিঘি যেন শুধু একটি জলাশয় নয়, বরং প্রকৃতি ও জীববৈচিত্র্যের এক জীবন্ত প্রদর্শনী হয়ে উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০