এম রাসেল আহমেদ, জয়পুরহাট
১১ মে ২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের গেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।
বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন ও জেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদের সদস্য তোফায়েল আহমেদ জুয়েল, জেলা বিসিডিএসের সভাপতি রেজাউল করিম, সদর থানা ফারিয়ার সভাপতি বুলবুল মিয়া মানিক, ম্যানেজার ফোরামের সদস্য মাইনুল ইসলাম এবং জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা চিকিৎসকদের কাছে ওষুধের বিভিন্ন তথ্য উপস্থাপন ও জনস্বাস্থ্যসেবায় সহায়ক ভূমিকা রাখলেও অনেক সময় অযাচিত হয়রানি ও অপমানের শিকার হন।
বক্তারা অভিযোগ করেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দালালবিরোধী অভিযানের সময় যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কয়েকজন ওষুধ কোম্পানির প্রতিনিধিকে আটক করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। তাদের দালাল হিসেবে আখ্যায়িত করা অনভিপ্রেত। পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের পাশাপাশি সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো কর্মসূচি দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১১

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১২

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৩

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৪

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৫

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৬

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

১৭

জয়পুরহাটে খাল রক্ষণাবেক্ষণ কার্যক্রম উদ্বোধন

১৮

জয়পুরহাটের কাচাকুলে শেষ বিদায়ের প্রস্তুতিতে একদল নিবেদিত মানুষ

১৯

ডিউটিতে চিকিৎসক অনুপস্থিত, হাসপাতালে চিকিৎসা না পেয়ে শিক্ষিকার  মৃত্যু

২০