সুপ্রভাত নিউজ ডেস্কঃ-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোকাদ্দেস হোসেন সোহান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে মানুষ ধৈর্য, ত্যাগ ও মানবতার যে শিক্ষা অর্জন করে, ঈদুল ফিতর সেই শিক্ষাকে আনন্দ ও মিলনের বন্ধনে পরিণত করে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়—সমাজের সকল মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার দায়িত্ব সবার।
তিনি আরও বলেন, “ঈদ মানে শুধু আনন্দ উদযাপন নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি অনন্য উপলক্ষ। আসুন, আমরা সবাই মিলে রায়গঞ্জকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাই।”
মোকাদ্দেস হোসেন সোহান বলেন, মানুষের আস্থা, ভালোবাসা ও দোয়াকে শক্তি হিসেবে নিয়ে তিনি সবসময় রায়গঞ্জবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে চান এবং এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
পরিশেষে তিনি রায়গঞ্জ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মন্তব্য করুন