
বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ০১/০১/২০২৬ ইং বৃহস্পতিবার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে মাদ্রাসার শিক্ষক-ছাত্রদয় নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ -তাড়াশ-সলঙ্গা আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী জনাব ভিপি আয়নুল হক।
আরো উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জনাব আলহাজ্ব শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বেগম নুরণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মোত্তালেব শেখ, সাবেক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, নিমগাছী অনার্স কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল বারী তালুকদার,
রায়গঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল এইচ সোহাগ
ধানগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, মোঃ মুন্জুরুল আলম , বিএনপি নেতা মুকুল হোসেন,ছামিদ হাসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে, ভিপি আয়নুল হক সকলের কাছে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাতের জন্য দোয়া চান এবং আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন এই দোয়া করেন।
মন্তব্য করুন