dailysuprovat
১৬ মে ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল ১৫ মে ২০২৬ইং শুক্রবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস বয়সভিত্তিক রোলার স্কেটিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

এ টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের মোট ১৬টি গ্রুপে দেশের ১০টি জেলার ৪২টি ক্লাব ও সংস্থার সর্বমোট ৬২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। যেখানে ঢাকার বাহিরের জেলা হিসাবে বগুড়ার ২টি কাব, বগুড়া রোলার স্কেটিং ক্লাব ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কেটিং ক্লাবের মোট ৩৫জন স্কেটার অংশগ্রহণ করে। টুর্নামেন্টে এই সকল ক্ষুদে স্কেটারদের ক্রীড়া নৈপূণ্য ছিলো চোখে পড়ার মত।

প্রতিযোগীর সংখ্যা বেশি হওয়ায় প্রায় প্রতিটি ইভেন্টেই হিট ম্যাচের মাধ্যমে অনুষ্ঠিত হয় ফলে সিরোপা জয় করা ছিলো আরও বেশি কষ্টসাধ্য ও দুর্লভ। অনেক জেলার ভাগ্যেই জোটেনি কোন সিরোপা। এর মধ্যেও বগুড়ার ক্ষুদে স্কেটাররা তাদের সেরা নৈপূণ্য প্রদর্শন করে টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের মোট ১৬টি গ্রুপের মধ্যে ছিনিয়ে এনেছে ৭টি সম্মাননা।
এর মধ্যে ৮-১০ বালক গ্রুপে প্রথম স্থান (স্বর্ণ পদক) অর্জন করে মোঃ শিমুল প্রাং সিয়াম।
১২-১৪ বালিকা গ্রুপে: দ্বিতীয় স্থান (রৌপ্য পদক)) অর্জন করে প্রকৃতি সরকার।
৬-৮ বালিকা গ্রুপে: তৃতীয় স্থান (তাম্র পদক)) অর্জন করে শার্লিন জারা।
অনুর্ধ ৬ বালিকা গ্রুপে: তৃতীয় স্থান (তাম্র পদক)) অর্জন করে রুকাইয়া খাতুন রুকু। (বগুড়া ক্যান্টঃ স্কেটিং ক্লাব)
এছাড়া সেরা ৫ এর মধ্যে:
৬-৮ বালিকা গ্রুপে: চতুর্থ স্থান (সনদপত্র) অর্জন করে রুবাইয়া জান্নাত রাইফা (বগুড়া ক্যান্টঃ স্কেটিং ক্লাব)।
অনুর্ধ ৬ বালক গ্রুপে: পঞ্চম স্থান (সনদপত্র) অর্জন করে আবরার হুরায়রা আইমান (বগুড়া ক্যান্টঃ স্কেটিং ক্লাব)।
১০-১২ বালক গ্রুপে: পঞ্চম স্থান (সনদপত্র) অর্জন করে আদিয়্যাত ইসলাম দুরন্ত।

উল্লেখ্য এবারই প্রথম ফেডারেশনের প্রতিযোগীতায় স্কেটারদের অধিক উৎসাহ প্রদানের অংশ হিসাবে সেরা পাঁচ পর্যন্ত সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সম্মাননা ক্রেস্ট এবং চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারিদের সনদপত্র প্রদান করা হয়েছে।

সাফল্যের বিষয়ে বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কেটিং ক্লাবের কোচ আশরাফুল ইসলাম রহিত জানান, বগুড়ায় উপযুক্ত স্কেটিং গ্রাউন্ট না থাকায় প্রয়োজনীয় প্রশিক্ষণের সমূহ স্বল্পতা রয়েছে তবুও এই স্বলতাকে কাটিয়ে ইতি মধ্যেই বগুড়ার স্কেটাররা জেলা, বিভাগীয়, জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়েও দারুণ সাফল্য দেখিয়ে অসছে। শুধু তাই নয় ফেডারেশনের সার্বিক সহযোগীতায় সম্প্রতি চায়নায় জোড়া স্বর্ণ পদক অর্জনকারী নাবীয়্যূন ইসলাম পৃথিবী বগুড়ার স্কেটার হিসাবে সফলতার অন্যন্য স্বাক্ষর রেখেছে। এর মধ্যেও কোমলমতি শিশু-কিশোরদের অক্লান্ত পরিশ্রমে অর্জিত এই সাফল্যে তিনি উচ্ছসিত। যথাযথ কর্তুপক্ষের সহযোগীতা পেলে অলিম্পিক ও বিশ্বকাপ ইভেন্টেও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্যের স্বপ্ন পুরণ সম্ভব হবে বলেও তিনি মনে করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম, জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক মো: আমিনুল এহসান, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহসভাপতি মেজর ইমরোজ আহমেদ অব. এবং মহাসচিব মো: জুবায়েদুর রহমান রানা।

দিনব্যাপী টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক মোঃ আমিনুল এহসান এবং বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি মোঃ কামরুজ্জামান কায়সার। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১১

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১২

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৩

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৪

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৫

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৬

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

১৭

জয়পুরহাটে খাল রক্ষণাবেক্ষণ কার্যক্রম উদ্বোধন

১৮

জয়পুরহাটের কাচাকুলে শেষ বিদায়ের প্রস্তুতিতে একদল নিবেদিত মানুষ

১৯

ডিউটিতে চিকিৎসক অনুপস্থিত, হাসপাতালে চিকিৎসা না পেয়ে শিক্ষিকার  মৃত্যু

২০