এম রাসেল আহমেদ, জয়পুরহাট
২০ মে ২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষ রোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋন মওকুফের বিষয়ে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সালেকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক লায়লা নাসরিন জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ ও ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কামরুল ইসলাম।
এসময় জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান, সাগর কুমার, সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ মেঃ রাব্বু হোসেন, দপ্তর সম্পাদক অশোক কুমার গৌড়, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য জুয়েল শেখ, সাংবাদিক সাজ্জাদুল ইসলাম সাজু, এম রাসেল আহমেদ , মাহফুজুর রহমান রিভু, আব্দুল হাইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস বিফ্রিংয়ে জানানো হয়, জয়পুরহাট জেলায় স্থানীয় জনের প্রতিনিধিদের মাধ্যমে সম্ভাব্য ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের তালিকা করার কাজ চলছে। ক্ষেতলার উপজেলার আলমপুর ইউনিয়নে ৫৮৩ টি ফ্যামিলি কার্ডের জরিপ হয়েছে। তার মধ্যে কার্ড পেয়েছে ৩৪৩ জন। তারা আড়াই হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।  এদিকে জেলায় প্রায় ২১ কিলোমিটার ৯টি খাল খনন শুরু হয়েছে। এছাড়া প্রতিবছর ১ কোটি বৃক্ষ রোপন কর্মসুচির আওতায় বৃক্ষ রোপনের জন্য চাহিদা পাঠানো হয়েছে। আর নারীর জন্য গাড়ি কর্মসুচিটি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি স্মার্ট কৃষক কার্ড বিবরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সার, বীজ, কৃষিঋন, ডিজিটাল সেবা ও ভুর্তিকি পাবে। অন্যদিকে জেলায় ৫টি ব্যাংকের ৪ হাজার ১২৬ জন কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকার প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকার কৃষি ঋন মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১১

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১২

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৩

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৪

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৫

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৬

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

১৭

জয়পুরহাটে খাল রক্ষণাবেক্ষণ কার্যক্রম উদ্বোধন

১৮

জয়পুরহাটের কাচাকুলে শেষ বিদায়ের প্রস্তুতিতে একদল নিবেদিত মানুষ

১৯

ডিউটিতে চিকিৎসক অনুপস্থিত, হাসপাতালে চিকিৎসা না পেয়ে শিক্ষিকার  মৃত্যু

২০