

উক্ত স্কেটিং প্রতিযোগীতায় ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ১১টি ক্লাব এর ১৩৫জন স্কেটার অংশগ্রহণ করেছে। রাজধানীর বাহিরের সংগঠন হিসাবে বগুড়া রোলার স্কেটিং ক্লাব থেকে ৭জন ও বগুড়া ক্যান্টমমেন্ট স্কেটিং ক্লাব থেকে ১জনসহ বগুড়ার মোট ৮জন ক্ষুদে স্কেটার জুনিয়র গ্রুপের ৮টি ইভেন্ট অংশগ্রহণ করে ৬টি ইভেন্টের সিরোপা অর্জন করতে সক্ষম হয়।
এদের মধ্যে জুনিয়র গ্রুপে অংশগ্রহণকারী বগুড়ার বিজয়ী স্কেটাররা হলো:
* (৬-৮) বালক গ্রুপঃ
মোঃ শিমুল প্রামানিক সিয়াম (স্বর্ণ পদক)
মোঃ রিদওয়ানুল ইসলাম তাজ (তাম্র পদক)
*(৮-১০) বালিকা গ্রুপঃ
মোছাঃ মাহি ইসলাম রোজা (রৌপ্য পদক)
*(৮-১০) বালক গ্রুপঃ
মোঃ শাহরিয়ার কবির স্বরণ (রৌপ্য পদক)
* (১০-১২) বালক গ্রুপঃ
মোঃ আদিয়্যাত ইসলাম দুরন্ত ((তাম্র পদক)
* অনুর্দ্ধ ৬ বালিকা গ্রুপঃ
অরুদ্ধুতী ওরিন (তাম্র পদক)
এছাড়াও উক্ত খেলায় অংশগ্রহণ করে সফলতার স্বীকৃতিস্বরূপ এস জাহান জিহা ও আরহাম রহিম কে ফিনিসার মেডেল প্রদান হরা হয়েছে।
এখানে উল্লেখ্য যে, এখানে ২ টি ক্লাব গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ “এ” থেকে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রেন্ডস স্পিড স্কেটিং এরিনা । গ্রুপ “বি” থেকে চ্যাম্পিয়ন হয়েছে জয় স্কেটিং ক্লাব।
মন্তব্য করুন