এম রাসেল আহমেদ, বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুভ আকন্দ–জ্যাকলিন কাব্যের নতুন জুটি, আসছে ‘ওরে মন’

ছবি:গল্পনির্ভর মিউজিক ভিডিওতে প্রেম, আবেগ ও বিরহের ছোঁয়া।

তথ্যচিত্র নির্মাতা, অভিনেতা ও চিত্রশিল্পী শুভ আকন্দ এবং জনপ্রিয় কবি, মডেল ও অভিনেত্রী জ্যাকলিন কাব্য—এই দুই তারকাকে নিয়ে নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘ওরে মন’। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ সবুজ। কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী স্বপ্ন।
মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে লালমনিরহাট জেলার বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী লোকেশনে। নির্মাতাদের ভাষ্য, এসব লোকেশন গানটিতে আলাদা নান্দনিকতা এনে দিয়েছে। টানা তিন দিনব্যাপী শুটিং চলাকালে স্থানীয় মানুষের ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গেছে।
চলতি বছরের শুরুতেই শুভ আকন্দ ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ও চ্যানেল আই–এর যৌথ আয়োজনে ভিডিওচিত্র প্রতিযোগিতায় বিশেষ সম্মাননা অর্জন করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ‘কানেক্টহার ফিল্ম ফেস্টিভ্যাল’-এ তাঁর নির্মিত একটি তথ্যচিত্র অফিশিয়াল সিলেকশনে তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন পায়।
অন্যদিকে, বছরের শুরুতেই জ্যাকলিন কাব্যের আরেকটি মিউজিক ভিডিও দর্শকমহলে সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় ‘ওরে মন’ নিয়েও ইতোমধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা। এর ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
নির্মাতারা জানিয়েছেন, ‘ওরে মন’ নির্মাণ করা হয়েছে গল্পনির্ভর সিনেম্যাটিক আবহে। প্রেম, আবেগ ও বিরহের মিশেলে সাজানো এই ভিডিওটি দর্শকদের কাছে একটি ছোট্ট চলচ্চিত্রের অনুভূতি দেবে।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আহমেদ সবুজ নিজেই। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মেহেদী ও শাওন। প্রোডাকশন ম্যানেজারের দায়িত্বে ছিলেন সজীব।
‘ওরে মন’ খুব শিগগিরই আহমেদ সবুজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০