dailysuprovat
১২ এপ্রিল ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

রাজশাহী স্কেটিং একাডেমীর আয়োজনে গতকাল শনিবার ১১ এপ্রিল ২০২৬ বিকেল ৪ ঘটিকায় রাজশাহীর ভদ্রা পার্কে বিভাগীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্কেটিং প্রতিযোগিতায় সর্বোচ্চ মেডেল জিতে আবারও বিভাগীয় চ্যাম্পীয়ন হয়েছে বগুড়া জেলা।

প্রতিযোগিতায় মোট ৮টি আলাদা আলাদা গ্রুপে মোট ২৪টি মেডেল জয়ের লড়াইয়ে অংশগ্রহণ করে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রায় দেড় শতাধিক স্কেটার।

উক্ত স্কেটিং প্রতিযোগীতায় বগুড়া রোলার স্কেটিং ক্লাব ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কেটিং ক্লাব অংশগ্রহণ করে ২৪টি মেডেলের মধ্যে ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি ব্রঞ্জসহ মোট ১০টি মেডেল জিতে সর্বোচ্চ মেডেল জয়ের রেকর্ড গড়ে।

বগুড়ার মেডেলজয়ীরা হলেনঃ
জুনিয়র বালক গ্রুপ থেকে মোঃ স্বরণ (স্বর্ণ পদক), ইয়্যূথ বালক গ্রুপ থেকে মোঃ আদিয়্যাত ইসলাম দুরন্ত (স্বর্ণ পদক), জুনিয়র বালিকা গ্রুপ থেকে জাফনুন আলম মারিয়া (স্বর্ণ পদক) এবং  ইয়্যূথ বালিকা গ্রুপ থেকে প্রকৃতি সরকার (স্বর্ণ পদক) অর্জন করে।

শিশু বালক গ্রুপ থেকে আবরার হোরাইরা নিলয় (রৌপ্য পদক), শিশু বালিকা গ্রুপ থেকে শার্লিন জারা (রৌপ্য পদক), ও ইয়্যূথ বালক গ্রুপ থেকে ফুয়াদ হাসান (রৌপ্য পদক) অর্জন করে।

শিশু বালিকা গ্রুপ থেকে সাবরিনা আক্তার (ব্রঞ্জ পদক), জুনিয়র বালিকা গ্রুপ থেকে মাহি ইসলাম রোজা (ব্রঞ্জ পদক), ও ইয়্যূথ বালিকা গ্রুপ থেকে নিশাত হোারইরা (ব্রঞ্জ পদক) অর্জন করে।

উক্ত প্রতিযোগীতায় রাজশাহী জেলা ৩টি (স্বর্ণ পদক), ৩টি (রৌপ্য পদক) ও ২টি (ব্রঞ্জ পদক)সহ মোট ৮টি পদক অর্জন করে এবং নওগাঁ জেলা ১টি (স্বর্ণ পদক), ২টি (রৌপ্য পদক) ও ৩টি (ব্রঞ্জ পদক)সহ মোট ৬টি পদক অর্জন করেছে।

উক্ত বিভাগীয় স্কেটিং প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এস এম তুহিনুর আলম, চেয়ারম্যান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর তারেক হাসান আল মাহমুদ, অধ্যাপক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাবুল ইসলাম, চিপ কমান্ডেন্ট বাংলাদেশ রেলওয়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী স্কেটিং একাডেমীর পরিচালক সাজ্জু হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ফুয়াদ হাসান সাকিব। খেলাটি পরিচালনা করেন বগুড়া রোলার স্পোর্টস একাডেমী ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কেটিং ক্লাবের কোচ আশরাফুল ইসলাম রহিত ও নওগাঁ স্কেটিং একাডেমীর কোচ শাহীদুন নবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০