Monjurul Alam
১৪ জানুয়ারী ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমঝোতা হয়নি, জামায়াত ও ইসলামী আন্দোলনের চিন্তা ভিন্ন ভিন্ন

দফায় দফায় বৈঠক করেও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল বুধবার রাত পর্যন্ত আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি। যার কারণে জামায়াতসহ ১১ দলের মধ্যে আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণাও হয়নি। এ জন্য গতকাল বিকেলে ডাকা সংবাদ সম্মেলন পরে স্থগিত করেছে জামায়াতে ইসলামী।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে জামায়াত ও ইসলামী আন্দোলন—দুই দলই এখন ভিন্ন চিন্তাভাবনা করছে বলে রাজনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলন করে গতকাল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল। বিকেল সাড়ে চারটায় এই সংবাদ সম্মেলন হবে বলে জামায়াতের পক্ষ থেকে বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে জানানো হয়। পরে বেলা সোয়া ২টার দিকে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে জামায়াত ও ইসলামী আন্দোলন—দুই দলই এখন ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা করছে বলে রাজনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে।

কারণ জানতে তাৎক্ষণিকভাবে সমঝোতা আলোচনার সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সঙ্গে এই প্রতিবেদক যোগাযোগ করেন। হামিদুর রহমান আযাদ বলেন, এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে।

পরে বিকেলে সাংবাদিকেরা ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমানের কাছে সংবাদ সম্মেলন স্থগিতের কারণ জানতে চান। তিনি বলেন, সংবাদ সম্মেলন করার বিষয়ে জোটগতভাবে সিদ্ধান্ত হয়নি। এটা যারা খেয়ালখুশিমতো ডেকেছে, তারাই স্থগিত করেছে। এর সঙ্গে ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

সন্ধ্যায় ইসলামী আন্দোলন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ইসলামী আন্দোলনের আমির সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেননি।

দলীয় সূত্রগুলো বলছে, ইসলামী আন্দোলন ৫০টির বেশি আসনে প্রার্থী দিতে চায়। তবে জামায়াত সর্বশেষ আলোচনায় ৪৫টি আসনে দলটিকে ছাড় দিতে রাজি হয়েছে। বাকি ৫টি আসন উন্মুক্ত রাখতে চায় জামায়াত, যেখানে সব দলই প্রার্থী দিতে পারবে। তবে ইসলামী আন্দোলন ১০ শতাংশ (অর্থাৎ ৩০টি) আসন উন্মুক্ত রাখার আলোচনাও তুলেছে। জামায়াত এতে রাজি হয়নি। ইসলামী আন্দোলন মনে করে, জামায়াত শেষ পর্যন্ত ১৯০টি আসনে নির্বাচন করার বিষয়ে অনড় থাকলে তারাও ৬০-৭০টি আসনে নির্বাচন করার চেষ্টা করবে।

আলাদা জোটের ইঙ্গিত

শেষ পর্যন্ত আসন সমঝোতা না হলে ইসলামী আন্দোলন অন্য কয়েকটি দলকে নিয়ে আলাদা জোট করা বা আসন সমঝোতার দিকে এগোতে পারে, দলটির তরফ থেকে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, তারা নতুন করে নির্বাচনী সমঝোতার চেষ্টা হিসেবে ৮টি দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এর মধ্যে জামায়াতসহ ১১ দলভুক্ত ছয়টি দল রয়েছে। সেগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, এবি পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এর বাইরে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গেও যোগাযোগ করছে ইসলামী আন্দোলন।

এ ছাড়া ইসলামী আন্দোলন সূত্র আরও বলছে, তারা জামায়াতকে ১৫০ আসনে ছাড় দেওয়ার বিষয়ে রাজি করাতে চেষ্টা করবে। এতে জামায়াত রাজি হলে তাদেরও নতুন করে সমঝোতার আলোচনায় রাখবে। এমনটি হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও যোগাযোগ করবে। তাদেরসহ ১১ দলের সবাইকে এই সমঝোতায় রাখতে চায় ইসলামী আন্দোলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০