Monjurul Alam
২ মার্চ ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

২ মার্চ ২০২৬ ইং 

সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সরকারি খাস পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) ও একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫)। এ ঘটনায় আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সোরহাব আলী প্রামাণিকের বসতবাড়ির দক্ষিণের সরকারি ৫ বিঘা খাস পুকুর নিয়ে গোয়ালপাড়া গ্রামের মৃত নজর উদ্দিনের ছেলে আওয়ামী লীগ সমর্থক আছমত আলীর সঙ্গে ধামাইনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নাকাটি বটতলা গ্রামের ময়দান উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক সরকারি খাস পুকুর নিয়ে গত ১৫/১৬ বছর ধরে বিরোধ চলছিল।

গত ১৫/১৬ বছর ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী পুকুরটি গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে মাছ চাষা করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপিরপন্থী আবু বক্কর সিদ্দিক পুকুরটি ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। এদিন সকাল সাড়ে ৭টার দিকে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ মারার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন এসে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষই ধারালো অস্ত্র, হাসুয়া, দা, লাঠি সোটা নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে আছমতের পক্ষের ৪ জন এবং আবু বক্কর সিদ্দিকের পক্ষের ৭ জন গুরুতর আহত হয়।

এ সময় ৯৯৯-এ কল পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুপুর ২টার দিকে আবু বক্কর সিদ্দিকের পক্ষের ইসমাইল হোসেন (৭০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও আব্দুস সালাম (৬০) সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দুই ব্যক্তি বিএনপির সমর্থক ছিলেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০