M Rasel Ahmed
৯ মার্চ ২০২৬, ২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোপীনাথপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা 

গোপীনাথপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা-সুপ্রভাত

 জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে দোল পূর্ণিমা উপলক্ষে বসেছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী মেলা। প্রায় ৫১৯ বছরের পুরোনো এই গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলার প্রধান আকর্ষণ ঘোড়ার হাট। বিজলি, কিরণমালা, রানি, সুইটি, ভারতীয় তাজিসহ বাহারি নামের ঘোড়ায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। ক্ষিপ্রতা, বুদ্ধিমত্তা আর দুলকি চলনে বিদ্যুৎগতির দৌড়ে যেন নামের স্বার্থকতাই প্রমাণ করছে এসব ঘোড়া।

মেলার মাঠজুড়ে চলছে ঘোড়ার দৌড়, দরদাম আর ক্রেতাদের ভিড়। পছন্দের ঘোড়া কিনতে ক্রেতাদের মধ্যেও চলছে রীতিমতো প্রতিযোগিতা। ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী এই ঘোড়ার মেলা।
স্থানীয়দের মতে, প্রায় পাঁচ শতাব্দী আগে গোপীনাথপুরের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরকে কেন্দ্র করে এই মেলার সূচনা হয়। দোলযাত্রা উৎসব উপলক্ষে স্থানীয় জমিদারদের উদ্যোগে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ছোট পরিসরে মেলার আয়োজন শুরু হয়। সময়ের ব্যবধানে তা বিস্তৃত হয়ে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ঘোড়ার হাট ও গ্রামীণ মেলায় পরিণত হয়েছে।
আয়োজকরা জানান, দোল পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতিবছর মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। তবে পশুর হাট বসে প্রথম ১০ দিন। শুক্রবার দোল পূর্ণিমার দিন থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া ব্যবসায়ীরা তাদের ঘোড়া নিয়ে এসে অবস্থান নিয়েছেন মেলা প্রাঙ্গণে। ঘোড়ার পাশাপাশি এখানে মহিষ, গরু, ভেড়া ও ছাগলেরও বেচাকেনা হচ্ছে।
মেলায় পছন্দের ঘোড়া নির্বাচন করার পর দরদাম ঠিক হলে নির্দিষ্ট একটি মাঠে নিয়ে গিয়ে ঘোড়ার দৌড় দেখানো হয়। ঘোড়ার গতি ও সক্ষমতা যাচাই করেই চূড়ান্ত হয় কেনাবেচা। এবার মেলায় আনা ভারতীয় একটি তাজি ঘোড়ার দাম হাঁকা হয়েছে প্রায় ১১ লাখ টাকা।
গাইবান্ধা থেকে ঘোড়া বিক্রি করতে আসা ব্যবসায়ী হবিবর রহমান বলেন, “আমি একটি ঘোড়ার দাম হাঁকিয়েছি ৭ লাখ ৮০ হাজার টাকা। ভালো জাতের ঘোড়ার ক্রেতা এখনও আছে।”
জামালপুরের ব্যবসায়ী আল আমিন জানান, প্রায় ৫০ বছর ধরে তিনি এই মেলায় ঘোড়া নিয়ে আসছেন। এবার তিনি ছোট-বড় মিলিয়ে ২০টি ঘোড়া এনেছেন বিক্রির জন্য।
এদিকে মেলায় সর্বোচ্চ ১১ লাখ টাকা দাম হাঁকা ঘোড়াটির মালিক জামালপুরের জাফর সরদার বলেন, “ঘোড়াটির বয়স পাঁচ বছর। এটি ভুটানের ভুটিয়া জাতের ঘোড়া। দ্রুত দৌড়াতে পারে। আমি নিজেই এর যত্ন নিই।”
ঘোড়সওয়ার ও ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের আকৃষ্ট করতে ঘোড়ার দৌড় দেখানোর জন্য বিস্তীর্ণ মাঠের প্রয়োজন হয়। তবে বর্তমানে মেলার জায়গা কিছুটা সংকুচিত হয়ে যাওয়ায় ঘোড়া বেচাকেনায় কিছুটা সমস্যাও হচ্ছে।
ঘোড়ার হাট ছাড়াও মেলায় বসেছে বিশাল গ্রামীণ বাজার। শীতলপাটি, কাঠের আসবাবপত্র, বেত ও বাঁশের তৈরি গৃহস্থালি সামগ্রী, মাটির তৈরি পণ্য, কৃষিকাজের সরঞ্জামসহ নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এখানে। পাশাপাশি রয়েছে বাহারি খাবারের দোকান। জিলাপি, পিঠা, মিষ্টি, চটপটি, ফুচকা ও হালিমের মতো মুখরোচক খাবারে সরগরম মেলা প্রাঙ্গণ। শিশু-কিশোরদের জন্য রয়েছে নাগরদোলা ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা বলেন, “ঐতিহ্যবাহী এই মেলাটি মাসব্যাপী চললেও এবছর ১৫ দিন চলবে। মেলাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সতর্ক রয়েছে।”
#সুপ্রভাত/রাসেল
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০