এম রাসেল আহমেদ
১৫ মার্চ ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালাইয়ে এতিম ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

জয়পুরহাটের কালাই উপজেলায় এতিম ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শান্তিনগর মানব কল্যাণ সংস্থা ও হাজী আব্দুল মান্নান স্মৃতি পাঠাগারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার বিকেল সাড়ে চারটায় উপজেলার শান্তিনগর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার প্রায় ১০০ থেকে ১৫০ জন এতিম ও অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পরে তাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মুসলিম উদ্দিন ফকির। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, শান্তিনগর মানব কল্যাণ সংস্থা এলাকার দুঃখী, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। তিনি বলেন, যত দিন বেঁচে থাকবেন তত দিন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এ বছর শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন থূপসারা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান, ভূগইল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মমিন, মাওলানা মামুনুর রশিদ, ব্যবসায়ী শাহিন মিয়া, শান্তিনগর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল খালেক এবং জগদম্বুর জি ইউ দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক জহুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মমিন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

জয়পুরহাটে খাল রক্ষণাবেক্ষণ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটের কাচাকুলে শেষ বিদায়ের প্রস্তুতিতে একদল নিবেদিত মানুষ

ডিউটিতে চিকিৎসক অনুপস্থিত, হাসপাতালে চিকিৎসা না পেয়ে শিক্ষিকার  মৃত্যু

শুভ আকন্দ–জ্যাকলিন কাব্যের নতুন জুটি, আসছে ‘ওরে মন’

জয়পুরহাটে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ স্থানীয়দের

কালাইয়ে মাদক বিক্রিতে বাধা, পথচারীকে কুপিয়ে জখম

১০

জয়পুরহাটে জ্বালানি সংকট: পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না তেল

১১

ক্ষেতলাল পৌর প্রশাসক পদে দোয়া চাইলেন আজাদুল ইসলাম আজাদ

১২

রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোকাদ্দেস হোসেন সোহান

১৩

পূর্ব শত্রুতার জেরে জয়পুরহাটে ৪০টি ফলজ গাছ কাটার অভিযোগ

১৪

রায়গঞ্জ উপজেলা বাসী কে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোকাদ্দেস হোসেন সোহান

১৫

সরকার গঠনে এবারের ঈদে বিএনপির বাড়তি উৎসব

১৬

বগুড়ার ফাঁপোর ইউনিয়নে বিএনপি নেতা ইলিয়াস ব্যাপারীর ঈদ সামগ্রী বিতরণ

১৭

সোনাখাড়া ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী   রনি তালুকদার

১৮

রায়গঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিসের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা প্রকাশ

১৯

কর্মী-সমর্থকদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ঢাবির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী

২০