সুপ্রভাত নিউজ ডেস্কঃ- রায়গঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস রায়গঞ্জ উপজেলা সকল নাগরিক সহ দেশ ও দেশের বাইরের সকল মুসলমান ভাই বোন ও শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেছেন।
ওবায়দুল্লাহ খান প্যারিস বলেন, “ঈদ কেবল আনন্দ উদযাপনের দিন নয়, এটি আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ, সহমর্মিতা এবং সামাজিক সমপ্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমি আশা করি, এই পবিত্র ঈদে প্রতিটি পরিবার শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে।” তিনি আরও বলেন, “পরিবারের ছোট থেকে বড় সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে। সমাজের অসহায় , দুস্থ দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়াও আমাদের দায়িত্ব। ঈদে আমরা সবাই একে অপরের সঙ্গে সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করি এবং সামাজিক সংহতি বজায় রাখি।”
তিনি সকলকে আহ্বান জানিয়েছেন, ঈদকে কেবল পারিবারিক আনন্দের দিন হিসেবে নয়, বরং মানুষের প্রতি সহমর্মিতা, সমাজের কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠার দিন হিসেবেও উদযাপন করা হোক।
মন্তব্য করুন