এম রাসেল আহমেদ, জয়পুরহাট
২৪ মার্চ ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে জ্বালানি সংকট: পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না তেল

জয়পুরহাট

জয়পুরহাট পুরাপৈল আরাফাত ফিলিং স্টেশন বন্ধ বেশ কয়দিন ধরে।

জেলায় তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অধিকাংশ পেট্রোল পাম্পে সরবরাহ বন্ধ থাকায় তেলের খোঁজে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটছেন গ্রাহকরা। যেসব পাম্প খোলা রয়েছে, সেগুলোতে সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত তেল না পেয়ে অনেকেই ফিরছেন খালি হাতে।জয়পুরহাট জেলার প্রায় সব কয়টি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে। ডালিম ফিলিং স্টেশন, তাঁজ ফিলিং স্টেশন ও আরাফাত ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি পাম্প বন্ধ থাকতে দেখা যায়। তবে দু-একটি পাম্পে সীমিত পরিসরে তেল সরবরাহ চালু থাকায় সেখানে ভিড় করছেন শত শত মানুষ।
পাম্পে থামছে না অপেক্ষা। লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন গ্রাহকরা। ক্লান্তি ও অনিশ্চয়তায় ভুগছেন তারা। জেলার অধিকাংশ পাম্পেই হঠাৎ করে সরবরাহ সংকট দেখা দেওয়ায় কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সীমিত সরবরাহের খবর ছড়িয়ে পড়তেই খোলা পাম্পগুলোতে চাপ বেড়ে গেছে কয়েকগুণ।
নাজমুল হোসেন নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জানান, বিভিন্ন পাম্পে ঘুরেও তেল না পেয়ে কর্মস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে। মাঠপর্যায়ের কাজে বের হতে পারছেন না, ফলে চরম দুর্ভোগে পড়েছেন তিনি।
শুধু নাজমুলই নন, একই অবস্থা তেল নিতে আসা প্রায় সবার। কেউ বিরক্তিতে হর্ন বাজাচ্ছেন, কেউ আবার কখন তেল পাবেন সেই অনিশ্চয়তায় হতাশ হয়ে পড়ছেন।
গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পর অনেক ক্ষেত্রে জানানো হচ্ছে পাম্পে তেল নেই। সরকারিভাবে জ্বালানি ঘাটতি না থাকার কথা বলা হলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে দাবি তাদের। আসন্ন ঈদ শেষে কর্মস্থলে ফেরা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

পাম্প মালিকদের দাবি, সরবরাহ ঘাটতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ জানান, পাম্পে যতটুকু তেল আছে, তা দিয়ে দিচ্ছি। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম। যেখানে ৩টি ট্যাঙ্ক লরি দরকার, সেখানে আমরা পাচ্ছি মাত্র এক ট্যাঙ্ক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্কলারশীপ প্রাপ্ত স্বর্ণপদক জয়ী স্কেটার পৃথিবীকে বিদায়ী সংবর্ধনা প্রদান

স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী

কানাডা হাইকমিশনের সহায়তায় জয়পুরহাটে আদিবাসী নারীদের স্ট্রবেরিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন।

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

১০

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

১১

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

১২

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

১৩

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১৪

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১৫

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৬

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৮

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৯

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

২০