এম রাসেল আহমেদ, জয়পুরহাট
১ এপ্রিল ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের কাচাকুলে শেষ বিদায়ের প্রস্তুতিতে একদল নিবেদিত মানুষ

ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। কুয়াশা ভেজা মাঠ, নরম মাটির গন্ধ আর পাখির ডাক, জয়পুরহাট জেলার কাচাকুল গ্রামের নীরবতা হঠাৎ ভাঙে এক খবরে: ছালামত আলী আর নেই। শোকের ছায়া নেমে আসে পরিবারের উপর। ঠিক সেই মুহূর্তে অন্য একটি দায়িত্ব নিঃশব্দে শুরু হয় শেষ ঠিকানার আয়োজন।
বাবলু মন্ডলের নেতৃত্বে একদল মানুষ বছরের পর বছর ধরে কবর খোঁড়ার কাজ করছেন নিঃস্বার্থভাবে। তাদের সঙ্গে রয়েছেন গোলাম মোস্তফা, মিলন মন্ডল, কোরমান আলী, খলিলুর রহমান, ইসমাইল হোসেন, আশরাফ আলীসহ আরও অনেকে।
কারো মৃত্যু সংবাদ এলেই তারা দেরি করেন না। হাতে তুলে নেন ডালি, কোদাল, খুন্তি ও শাবল। দিন হোক বা গভীর রাত সময় তাদের কাছে কোনো বাধা নয়। মাটি কাটার শব্দ শুধুই শ্রমের নয়, এটি যেন জীবনের শেষ অধ্যায়ের সূচনা। প্রতিটি কোদালের আঘাতে মিশে থাকে বিদায়ের ভার, প্রতিটি মুঠো মাটিতে থাকে অশ্রুর প্রতিধ্বনি।
বাবলু মন্ডল বলেন, আমরা প্রায় ২০০টিরও মতো কবর খুঁড়েছি। মানুষের জন্য কিছু করতে পারলেই শান্তি পাই।

কবর খোঁড়া শুধু শারীরিক শ্রম নয়, এটি এক গভীর মানবিক কাজ। শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো, তাদের দুঃসময়ে দায়িত্ব ভাগ করে নেওয়া এ যেন এক নীরব ইবাদত। দিন-রাত, ঝড়-বৃষ্টি বা শীত, কিছুই তাদের থামাতে পারে না।
কাচাকুল গ্রামের এই মানুষগুলো প্রমাণ করেছেনমানবতা বড় কোনো শব্দ নয়, এটি ছোট ছোট কাজের মধ্যেই বেঁচে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্কলারশীপ প্রাপ্ত স্বর্ণপদক জয়ী স্কেটার পৃথিবীকে বিদায়ী সংবর্ধনা প্রদান

স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী

কানাডা হাইকমিশনের সহায়তায় জয়পুরহাটে আদিবাসী নারীদের স্ট্রবেরিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন।

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

১০

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

১১

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

১২

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

১৩

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১৪

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১৫

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৬

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৮

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৯

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

২০