
জয়পুরহাটের কালাই উপজেলায় অবসরজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে মোঃ রফিকুল ইসলাম নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে তিনি শিক্ষা প্রশাসনে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার অবদান কালাই উপজেলার শিক্ষা অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রাশেদুল আলম, ইউআরসি ইন্সট্রাক্টর জনাব আব্দুল মান্নান, সহকারী শিক্ষক রওশন আরা পারভীন, সাদেকুল ইসলাম রনি সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের পরিবেশ ছিল আবেগঘন ও স্মৃতিময়। সহকর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, “শুরুটা হোক যেমন-তেমন, শেষটুকু হোক ভালো”—এই প্রত্যয়কে ধারণ করেই মোঃ রফিকুল ইসলাম তার কর্মজীবনের শেষ অধ্যায়ও সাফল্য ও সম্মানের সঙ্গে সম্পন্ন করেছেন।
মন্তব্য করুন