এম রাসেল আহমেদ, জয়পুরহাট
১৬ মার্চ ২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ১৫.৩১ কিলোমিটার চার খাল পুনঃখনন শুরু উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা কমানো এবং কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে চারটি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। মোট ১৫ দশমিক ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের এসব খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা।
সোমবার দুপুরে (১.০০টা) জয়পুরহাটের কালাই উপজেলার মুরাইল–ভাবকী এলাকায় প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। সরকারি অর্থ যেন জনগণের কল্যাণে যথাযথভাবে ব্যয় হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নদী, নালা ও খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ সচল রাখা সম্ভব হবে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় জয়পুরহাটে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। খালগুলো পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী কালাই উপজেলার কাথাইল গোপীনাথপুর স্কুল মাঠে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০