Monjurul Alam
২৩ মার্চ ২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোকাদ্দেস হোসেন সোহান

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে উঠে এসেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মোকাদ্দেস হোসেন সোহান। মাঠ পর্যায়ে সক্রিয় উপস্থিতি, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং ধারাবাহিক গণসংযোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

জানা গেছে, রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে উঠে আসা এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে তিনি দলের মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। রাজনৈতিক অঙ্গনে তার সাহসী ও দৃঢ় অবস্থান তাকে সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখে পরিণত করেছে।

বর্তমানে তিনি প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও জনপদে গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসব গণসংযোগে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই তাকে একজন উদ্যমী, কর্মঠ ও আধুনিক চিন্তার নেতৃত্ব হিসেবে দেখছেন।

এছাড়াও মোকাদ্দেস হোসেন সোহান বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি ইতোমধ্যে মানবিক নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং নিয়মিত খোঁজখবর নেওয়ার কারণে দলীয় নেতাকর্মীদের মাঝেও তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, আগামী নির্বাচনে তিনি মনোনয়ন পেলে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে মাঠভিত্তিক সক্রিয়তা, জনসম্পৃক্ততা এবং তরুণদের সমর্থন—এই তিনটি বিষয় মোকাদ্দেস হোসেন সোহানকে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে।

সব মিলিয়ে আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি একজন শক্তিশালী ও আলোচিত প্রার্থী হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০