Md Rasel Ahmed Rashel
৯ মার্চ ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষেতলালে সমঝোতায় ৫ লাখ টাকা কাবিনে বিয়ে অত:পর অভিযোগ তুলে ফেসবুকে প্রচার

ক্ষেতলালে সমঝোতায় ৫ লাখ টাকা কাবিনে বিয়ে; পরে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ তুলে ফেসবুকে প্রচার

বিয়ের দাবিতে কুষ্টিয়া থেকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এসে বিয়ের দাবিতে বসে ওই তরুণী । পরে স্থানীয়দের উদ্যোগে সমঝোতার ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হলেও তা অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে লিটন হোসেন নামে ওই যুবকের বিরুদ্ধে।

জানা গেছে, গত রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ওই ভুক্তভোগী তরুণী ক্ষেতলাল উপজেলা সদরে এসে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা চান। পরে তারা উপজেলার মহব্বতপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে লিটন হোসেনের সঙ্গে সমঝোতার আলোচনা হয়।
একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উভয়ের সম্মতিতে ৫ লাখ টাকা কাবিন ধার্য করে স্থানীয় ইউনিয়ন রেজিস্ট্রারের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।
বিয়ের পর লিটন তার প্রথম স্ত্রীকে ম্যানেজ করে দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নেওয়ার কথা বলে ওই তরুণীকে একটি পরিচিত মেয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে যায়। পরে এলাকার কিছু কুচক্রী ব্যক্তির পরামর্শে লিটন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে দেন। সেখানে দাবি করা হয়, তাকে জোর করে ডেকে এনে বিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মিলন মন্ডল বলেন, মেয়েটি বিষয়টি জানালে তাকে ইউনিয়ন পরিষদে যেতে বলা হয়েছে। ছেলে পক্ষকে ডেকে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী তরুণী জানান, লিটন প্রবাসে থাকা অবস্থায় মোবাইল ফোনে প্রায় এক বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় সাত মাস আগে প্রলোভন দেখিয়ে লিটন তাকে মোবাইল ফোনে বিয়ে করেন। পরে দেশে ফিরে লিটন কুষ্টিয়ায় তার বাড়িতে গিয়ে প্রায় তিন মাস তার সঙ্গে সংসার করে হঠাৎ চলে যান। পরে লিটনের দেওয়া ঠিকানা অনুযায়ী ক্ষেতলালে এসে তিনি বিপাকে পড়েছেন।
তিনি বলেন, লিটন আমাকে প্রতারণা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত লিটন হোসেনের মুঠোফোন বক্তব্য জানার চেষ্টা করা হলে তিনি বলেন, আমার বিয়ে করা বউ বিএনপি নেতা আবির সহ  কয়েজন টাকার দাবি করে তাদের কাছে রেখেছে।  টাকা দিলে তারা আমার বউ ফেরত দিবেন।  আমি এখনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০