নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
১৬ মার্চ ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মসজিদে ইমাম মুয়াজ্জিন ও খাদেমের ভাতার তালিকা ঘিরে মসজিদে বিরোধ, মারামারি; আদালতে মামলা

জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম কুজাইল গ্রামের একটি মসজিদে খাদেম নিয়োগ ও সরকারি ভাতার তালিকা প্রস্তুতকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারিভাবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা প্রদানের জন্য তথ্য সংগ্রহ করছে কালাই উপজেলা ইসলামি ফাউন্ডেশন । তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রতিটি ইউনিয়ন পরিষদের শত শত মসজিদের মধ্যে আপাতত মাত্র একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে বিভিন্ন এলাকায় মসজিদ কমিটির মধ্যে প্রতিযোগিতা ও মতবিরোধ দেখা দিচ্ছে।
এ অবস্থায় কালাই উপজেলার পশ্চিম কুজাইল জামে মসজিদে খাদেম নিয়োগ নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, ওই মসজিদে একটি ধর্ষণ মামলার আসামিকে খাদেম হিসেবে নিয়োগ দেয় এক পক্ষ। বিষয়টি নিয়ে গ্রামের অন্য একটি পক্ষ আপত্তি তোলে। তারা বলেন, এমন অভিযোগে অভিযুক্ত কাউকে মসজিদের দায়িত্বে রাখা ঠিক নয়। এ নিয়ে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
মামলার বাদী আলহাজ্ব মো. আকাজ উদ্দিন বলেন, “ঘটনার দিন তারাবির নামাজ শেষে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য আলোচনা করছিলাম। কিন্তু হঠাৎ আসামিরা উত্তেজিত হয়ে আমাকে গালিগালাজ করে এবং বাঁশের লাঠি দিয়ে মারধর করে।”
মামলার এজাহারে বলা হয়েছে, মারধরের সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে আরও দুইজনকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় আলহাজ্ব মো. আকাজ উদ্দিন বাদী হয়ে মো. জুয়েল মণ্ডল, মো. মিজানুর রহমান, মো. জিয়ারত রহমান ও মো. মামুনুর রশিদকে আসামি করে জয়পুরহাট আমলি আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৫০৬(২) ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মসজিদের মতো পবিত্র জায়গাকে কেন্দ্র করে এমন বিরোধ হওয়া দুঃখজনক। সরকারি ভাতা পাওয়ার বিষয়টি নিয়ে শুরু থেকেই এলাকায় আলোচনা চলছিল।”
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা রফিকুল ইসলাম  বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ইসলামি ফাউন্ডেশন -এর স্থানীয়  প্রতিনিধি গোলাম রাব্বানী  বলেন, “ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। তবে একটি ইউনিয়নে সীমিতসংখ্যক মসজিদ এই সুবিধা পেতে পারে। মসজিদের অভ্যন্তরীণ বিরোধ স্থানীয়ভাবে সমাধান হওয়াই ভালো।”ছবি: প্রতিক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০