নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
২১ মার্চ ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্ব শত্রুতার জেরে জয়পুরহাটে ৪০টি ফলজ গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের উত্তর বিনাই এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রায় ৪০টি আম ও কাঁঠালসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (২১ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত কৃষক ও বাগানচাষি আব্দুল করিম ওরফে ফারুক বলেন, বাড়ির পাশের নিজস্ব জমিতে দীর্ঘদিন ধরে তিনি ফলজ বাগান করে আসছিলেন। একই গ্রামের মামুন হোসেনদের সঙ্গে তাদের পূর্বপুরুষদের সময় থেকে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এসে তাঁর বাগানের প্রায় ৪০টি গাছ কেটে ফেলে।
তিনি আরও বলেন, “লোকমুখে খবর পেয়ে আমরা বাগানে গেলে তারা হাসুয়া নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। প্রাণভয়ে আমরা সেখান থেকে সরে যাই।” এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম, নুরুল ইসলামসহ স্থানীয় কয়েকজন বলেন, হঠাৎ করে মামুন, মেহেদুল ও তানজিমুল এসে গাছগুলো নির্বিচারে কেটে ফেলেন।

অভিযুক্ত মাহমুদূর রহমান মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। “আমাদের গাছ আগে তারা কেটে দিয়েছিল। পরে আমরা তাদের গাছ কেটেছি।

কেটে ফেলা আমা গাছ

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় পরিবেশকর্মী জাহিদুল ইসলাম বলেন, ফলজ গাছ কেটে ফেলা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি পরিবেশের জন্যও বড় ধরনের হুমকি। একটি পূর্ণবয়স্ক গাছ বহু বছর ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এ ধরনের ঘটনা রোধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০