নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
২৬ মার্চ ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ স্থানীয়দের

(আশ্রয়ন প্রকল্পের ঘর) 

জয়পুরহাটের কালাই উপজেলার কাটাহার গ্রামের মুজিবনগর আশ্রয়ন প্রকল্পে সরকারি ঘর বিক্রির অভিযোগ স্থানীয়দের। সুবিধাভোগীদের জন্য বরাদ্দ এসব ঘর নামমাত্র টাকার বিনিময়ে একের পর এক বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগে জানা যায় ।

সাম্প্রতিক সময়ে প্রকল্পে বসবাসরত জিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে একই ঘর একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে আশ্রয়ন প্রকল্পের সভাপতি ও স্থানীয় গ্রামবাসী মিলে ওই ঘরটি তালাবদ্ধ করে দেন। এ ঘটনায় তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ঘরটির ক্রেতা হিসেবে পরিচিত মৌসুমীর স্বামী রুবেল হোসেন বলেন, ঘর কেনার বিষয়টি সত্য। আমরা ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ঘরটি নিয়েছি। আমাদের থাকার কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে টাকার বিনিময়ে কিনতে হয়েছে। তবে কাগজপত্র দানপত্র হিসেবে করা হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত জিয়ার দাবি, তিনি ঘর বিক্রি করেননি। তাঁর ভাষ্য, আমি কোনো টাকা নেইনি। দানপত্রের মাধ্যমে ঘরটি দিয়েছি, এখানে বিক্রির কোনো বিষয় নেই।
স্থানীয়দের অভিযোগ, বাস্তবে টাকা লেনদেন হলেও কাগজে-কলমে দানপত্র দেখিয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এতে সরকারি আশ্রয়ন প্রকল্পের নীতিমালা লঙ্ঘিত হচ্ছে বলে মনে করছেন তাঁরা। তারা আরও দাবি করেন, কিছু দিন আগে সাখাওয়াত নামের কালাই পৌর এলাকার এক বাসিন্দার কাছেও এই ঘর বিক্রি করেছিল ১ লাখ ৪০ হাজার টাকা দিয়ে। তার কাছ থেকে ফেরত নিয়ে আবার এখানে বিক্রি করেছেন।
আশ্রয়নে বসবাসরত সুবিধাভোগী নোয়াব আলী বলেন, সরকার আমাদের মতো গরিব মানুষের থাকার জন্য ঘর দিয়েছে। কিন্তু কেউ কেউ টাকার বিনিময়ে গোপনে সেই ঘর বিক্রি করে দিচ্ছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।
আরেক বাসিন্দা রিনি বেগম বলেন, সরকার অসহায় মানুষের জন্য ঘর দিলেও কিছু মানুষ অল্প টাকার লোভে তা বিক্রি করছে। আমি শুনেছি জিয়াও ঘর বিক্রি করেছে।
কাটাহার গ্রামের স্থানীয় বাসিন্দা মো. সাদেক আলী বলেন, সরকারি ঘর বিক্রির কোনো সুযোগ নেই। বিষয়টি জানার পর আমরা গ্রামবাসীকে নিয়ে ঘরটি তালাবদ্ধ করেছি, যাতে আর কোনো অনিয়ম না হয়। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা বলেন, আশ্রয়ন প্রকল্পের ঘর কোনোভাবেই বিক্রয়যোগ্য নয়। অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ঘরটি প্রকৃত সুবিধাভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের লক্ষ্যে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করা হলেও  কিছু সুবিধাভোগীর অনিয়মে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এই প্রকল্পে অভিযুক্ত  জিয়ার শশুর আব্দুল ওহাব ও সাইদুল নামের ব্যক্তিদ্বয় তাদের বরাদ্দের ঘর বিক্রি করেছেন আর তাতে বসবাস করছেন অন্য পরিবার ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০