এম রাসেল আহমেদ
১২ মার্চ ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষেতলালে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ, ৩৮ দুস্থের মাঝে চেক প্রদান

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সরকারি যাকাত ফান্ডে আদায়কৃত ১ লক্ষ ৪১ হাজার ৮৫৬ টাকা ৩৮ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চেকের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষেতলাল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি যাকাত ফান্ডে জমাকৃত অর্থ থেকে উপজেলার বিভিন্ন এলাকার প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষদের তালিকা প্রণয়ন করে মোট ৩৮ জনের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের নিত্যপ্রয়োজন মেটাতে কিছুটা সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।
ক্ষেতলাল  উপজেলা নির্বাহী অফিসার  সানজিদা চৌধুরী  বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই যাকাত ব্যবস্থার মূল লক্ষ্য। সরকারি যাকাত ফান্ডের এই সহায়তা তাদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করবে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

জয়পুরহাটে খাল রক্ষণাবেক্ষণ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটের কাচাকুলে শেষ বিদায়ের প্রস্তুতিতে একদল নিবেদিত মানুষ

ডিউটিতে চিকিৎসক অনুপস্থিত, হাসপাতালে চিকিৎসা না পেয়ে শিক্ষিকার  মৃত্যু

শুভ আকন্দ–জ্যাকলিন কাব্যের নতুন জুটি, আসছে ‘ওরে মন’

জয়পুরহাটে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ স্থানীয়দের

কালাইয়ে মাদক বিক্রিতে বাধা, পথচারীকে কুপিয়ে জখম

১০

জয়পুরহাটে জ্বালানি সংকট: পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না তেল

১১

ক্ষেতলাল পৌর প্রশাসক পদে দোয়া চাইলেন আজাদুল ইসলাম আজাদ

১২

রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোকাদ্দেস হোসেন সোহান

১৩

পূর্ব শত্রুতার জেরে জয়পুরহাটে ৪০টি ফলজ গাছ কাটার অভিযোগ

১৪

রায়গঞ্জ উপজেলা বাসী কে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোকাদ্দেস হোসেন সোহান

১৫

সরকার গঠনে এবারের ঈদে বিএনপির বাড়তি উৎসব

১৬

বগুড়ার ফাঁপোর ইউনিয়নে বিএনপি নেতা ইলিয়াস ব্যাপারীর ঈদ সামগ্রী বিতরণ

১৭

সোনাখাড়া ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী   রনি তালুকদার

১৮

রায়গঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিসের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা প্রকাশ

১৯

কর্মী-সমর্থকদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ঢাবির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী

২০