Md Rasel Ahmed Rashel
৯ মার্চ ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে চাঁদা না দেওয়ায় নববিবাহিতা স্ত্রীকে জিম্মি 

ছবি: ভুক্তভোগী নারীর সাথে সাংবাদিক বৃন্দ
ক্ষেতলাল জয়পুরহাট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চাঁদা না দেওয়ায় এক প্রবাসী যুবকের নববিবাহিতা স্ত্রীকে দুই দিন জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্তরা হলেন—মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির ইফতেখার, সাংবাদিক এসএম মিলন, সাংবাদিক শাহিনুর রহমান শাহিন এবং বিএনপি নেতা ও মানবাধিকারকর্মী বাবু।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের মোয়াজ্জিমের প্রবাসী ছেলে লিটন মল্লা দীর্ঘদিন বিদেশে থাকার পর প্রায় এক মাস আগে দেশে ফেরেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে কুষ্টিয়া জেলার এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ভুক্তভোগীর অভিযোগ, গত রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতা বাবু, ছাত্রদল সভাপতি আবির ইফতেখার এবং সাংবাদিক শাহিন ও এসএম মিলন তাকে মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে নিয়ে যান এবং ভয়ভীতি দেখান। পরে রাত ৯টার দিকে তাকে স্থানীয় এক কথিত কাজী ডাবলুর বাড়িতে নিয়ে গিয়ে মারধর ও চাপ প্রয়োগ করে ওই তরুণীর সঙ্গে প্রায় ৫ লাখ টাকা কাবিনে বিয়ে রেজিস্ট্রি করানো হয়।
এ সময় অভিযুক্তরা লিটনের কাছে ১ লাখ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়। তার কাছে থাকা ৩০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয় এবং বাকি ১ লাখ টাকা না দেওয়ায় নববিবাহিতা স্ত্রী খুশিকে তাদের হেফাজতে দুই দিন রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
সোমবার দুপুরে লিটনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে সোমবার বিকেলে সাংবাদিক শাহিন, এসএম মিলন ও বাবুসহ কয়েকজন ওই তরুণীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে নিজেদের নির্দোষ দাবি করেন।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ঘটনাটি তার গ্রামের। বিদেশফেরত ওই যুবককে কৌশলে বিভিন্ন জায়গায় নিয়ে চাপ সৃষ্টি করে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। পরিবারের সম্মতি ছাড়া ৫ লাখ টাকা কাবিনে বিয়ে দেওয়া এবং পরে টাকা দাবি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকার মাঠে স্পিড স্কেটিংয়ে আবারও বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জয়পুরহাটে দাখিল পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ

কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বাধীনতা দিবস স্কেটিং মিট ২০২৬ এ বগুড়ার স্কেটারদের দুর্দান্ত সাফল্য!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাটে কোটি টাকার আলু সংরক্ষণ প্রকল্প মুখ থুবড়ে আলুর রাখার সে ঘরটি এখন বসতঘর, গুদাম ও রান্নাঘর

১০

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

১১

দক্ষতা অর্জন করলেই সরকারি সহায়তায় বিদেশযাত্রা সম্ভব:  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতা

১৪

ধানক্ষেতের আইলে তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা, মুগ্ধ করছে কাচাকুল গ্রাম

১৫

কালাইয়ে পুনট হাটের রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১৭

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

১৮

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৯

পুলিশকে হুমকি দিচ্ছে কিডনি পাচারকারী নুরনবী

২০